পাকুন্দিয়ায় ধানক্ষেতে মৎস্যজীবী দল নেতার মরদেহ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ১২:০০ এএম | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার
পাকুন্দিয়ায় ধানক্ষেতে মৎস্যজীবী দল নেতার মরদেহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মো. রমজান মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি ছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমজান ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হন রমজান। পরে মাছ ধরার জাল নিয়ে পাশের ধানক্ষেতের দিকে যান তিনি।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, রমজান কিছুদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

পাকুন্দিয়ায় ধানক্ষেতে মৎস্যজীবী দল নেতার মরদেহ

১২:০০ এএম | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার