মৌচাকে ডা. সিরাজুল ইসলাম হাসপাতালের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:২২ পিএম | ১১ আগস্ট ২০২৫ | সোমবার
মৌচাকে ডা. সিরাজুল ইসলাম হাসপাতালের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, তিনি বাইরে থাকায় সরাসরি ঘটনাস্থলে যাননি, তবে শুনেছেন যে দুটি মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানেন না। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাকে ফোনে একাধিকবার যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের প্রশ্নে তখন জানানো হয়, গাড়িতে একজন রোগী রয়েছে। কিন্তু দুদিন ধরে গাড়িটি বের না হওয়ায় সোমবার নিরাপত্তাকর্মীরা গাড়ির কাছে গিয়ে ভেতরে দুটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

মৌচাকে ডা. সিরাজুল ইসলাম হাসপাতালের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার

৫:২২ পিএম | ১১ আগস্ট ২০২৫ | সোমবার