ডাকসু নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা-আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:২২ পিএম | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
ডাকসু নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা-আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। নির্বাচনের আগের রাতে (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল স্ট্যাটাসে লিখেছেন, “মঙ্গলবার ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে এ দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এই সুযোগ গ্রহণ করবেন এবং বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন। যেই জিতুক তাকে অন্যরা সন্মানের সঙ্গে বরণ করবে।”

তিনি আরও লিখেছেন, “এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক। আল্লাহ আমাদের সহায় হন।”

এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। প্রতিটি ভোটারের মোট ভোট সংখ্যা ৪১টি, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে।

ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী। ২৮ পদের বিপরীতে এবার লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা-আসিফ নজরুল

২:২২ পিএম | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার