গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত, আহত ২০০

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১১:১৪ এএম | ০২ এপ্রিল ২০২৫ | বুধবার
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত, আহত ২০০

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৪২ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত ছয় মাসে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করে, এতে এখন পর্যন্ত ১ হাজার ৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এর আগে, আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহে তারা আবার হামলা শুরু করে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মামলার মুখোমুখি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত, আহত ২০০

১১:১৪ এএম | ০২ এপ্রিল ২০২৫ | বুধবার