ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক আগামীকাল ব্যাঙ্ককে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১০:৩২ পিএম | ০৩ এপ্রিল ২০২৫ | বৃহস্পতিবার
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক আগামীকাল ব্যাঙ্ককে

আগামীকাল ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম সাক্ষাৎ।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল বৈঠকটি হবে।” তিনি আরও জানান, আজ ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের নৈশ ভোজে দুই নেতার প্রাথমিক সাক্ষাৎ হয়েছে। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠভাবে কথোপকথনে লিপ্ত হন।

বর্তমানে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি ব্যাঙ্ককে অবস্থান করছেন। এই সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের এই বৈঠকটি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক আগামীকাল ব্যাঙ্ককে

১০:৩২ পিএম | ০৩ এপ্রিল ২০২৫ | বৃহস্পতিবার