সিদ্ধিরগঞ্জে শিশুসহ অজ্ঞাতনামা দুই নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ৩:০১ পিএম | ১১ এপ্রিল ২০২৫ | শুক্রবার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর একটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ট্যাগস :























