অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি

- ১২:০৯ এএম | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অননুমোদিত রং ব্যবহারের দায়ে রূপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ। অভিযানের সময় বেকারিটির খাদ্য তৈরি ও সংরক্ষণের পরিবেশ পরিদর্শন করা হয়।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণে ঘাটতি এবং খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
শামীমা আফরোজ মারলিজ বলেন, খাদ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















