কিশোরগঞ্জে ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ১২:১২ এএম | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কিশোরগঞ্জে ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ ইয়াবাসহ জাহাঙ্গীর (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার প্রয়াত বকুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নীলগঞ্জ বাজার এলাকায় অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে আটক করা হয়।

পরে তাঁর দেহ তল্লাশি করে ৪০০ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে ৪০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২:১২ এএম | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার