আমীর খসরু মাহমুদ চৌধুরী

পাঁচ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা গণতন্ত্রকে ভয় পায়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:১৭ পিএম | ৩১ মে ২০২৫ | শনিবার
পাঁচ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা গণতন্ত্রকে ভয় পায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, তারা গণতন্ত্রের ধারায় নয়, বিশেষ প্রক্রিয়ায় যারা রাজনীতিতে এসেছে তারা নির্বাচনে যেতে চায় না। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ মে) আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। যারা নির্বাচন চায় না, তারা সবাই পাঁচ আগস্টের পর রাজনীতিতে এসেছে।

খসরু বলেন, এই দলগুলো একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত রাজনীতির অংশ। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা গণতন্ত্রকে ভয় পায়। কারণ নির্বাচন হলে তাদের জায়গা থাকবে না।

আলোচনা সভায় আমীর খসরু আরও বলেন, এখন যারা নির্বাচন চায় না, তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে। কিন্তু দেশের মানুষ এখন আর সেই পথ মেনে নেবে না। একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশ চলতে পারে না।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। দেরি মানেই জনরোষ। আর যদি কেউ গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। কোনো দল যদি ৫ আগস্টের পরে রাজনীতিতে আসে, তার মানে তারা গণতন্ত্রের ধারায় আসেনি। তারা এসেছে অন্য কোনো শক্তির ছত্রচ্ছায়ায়। দেশের মানুষ এখন এসব বোঝে। নির্বাচন এড়ানোর চেষ্টা মানেই গণতন্ত্রকে অবজ্ঞা করা।

নিউজটি শেয়ার করুন

আমীর খসরু মাহমুদ চৌধুরী

পাঁচ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে তারা গণতন্ত্রকে ভয় পায়

৫:১৭ পিএম | ৩১ মে ২০২৫ | শনিবার