জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

- ১:৪৩ এএম | ২৭ ডিসেম্বর ২০২৫ | শনিবার
দীর্ঘ ১৯ বছর পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধ এলাকায় যান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর লাল–সবুজ রঙের একটি বুলেটপ্রুফ বাসে করে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে নজিরবিহীন জনসমাগম দেখা যায়।






















