পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদির হুঁশিয়ারি, পাল্টা জবাব মমতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:৩১ এএম | ১২ এপ্রিল ২০২৬ | রবিবার
পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদির হুঁশিয়ারি, পাল্টা জবাব মমতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। শনিবার একদিনে একাধিক জনসভায় অংশ নিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় জনসভা করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাংলা এবার পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষ তৃণমূলের ভয় কাটিয়ে বিজেপির ওপর আস্থা রাখছে।
সবচেয়ে আলোচিত মন্তব্যে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখুন, এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর মাধ্যমে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করার আশ্বাস দেন।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া ও পুরুলিয়ায় জনসভায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানি আখ্যা দিয়ে বলেন, এবার বাংলার মানুষ হীরক রানিকে বিদায় জানাবে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বড়জোড়ায় জনসভায় বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে এবং ক্ষমতায় এলে খাদ্যাভ্যাস নিয়েও বিধিনিষেধ আরোপ করতে পারে।
মমতা আরও দাবি করেন, এবারের নির্বাচনে বিজেপি বাংলায় শূন্য হয়ে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই তীব্র বাকযুদ্ধ ভোটারদের মনোভাব প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদির হুঁশিয়ারি, পাল্টা জবাব মমতার

২:৩১ এএম | ১২ এপ্রিল ২০২৬ | রবিবার