বিয়ে করছেন অমিতাভ রেজা, পাত্রী কে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৮:৪৫ পিএম | ১৫ নভেম্বর ২০২৫ | শনিবার
বিয়ে করছেন অমিতাভ রেজা, পাত্রী কে

প্রায় বছর হতে চললো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন নির্মাতা অমিতাভ রেজা। এ বছরের মার্চে সেখান থেকে ‘সিনেমা পাঠশালা’ নামের একটি ভার্চ্যুয়াল স্কুল চালুর খবরও দেন।

আজ শুক্রবার জানা গেল, এই নির্মাতা বিয়ে করতে যাচ্ছেন। নিউইয়র্ক স্থানীয় সময় কাল সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বর ও কনে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। ফেসবুক পোস্টের মাধ্যমে বর কনে দুজনেই বিষয়টি জানিয়েছেন।

বিয়ের দিনে দুজনের একটি ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন, কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন। পোস্টটিতে বিনোদনজগতের অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। মুশফিকা মাসুদও নিজের অনুভূতি

জানিয়ে বলেন, অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। সে যেমন ভালোবাসতে পারে, তা অবিশ্বাস্য। ও-ই আমাকে ভালোবাসতে শিখিয়েছে।

মুশফিকা মাসুদ পড়াশোনা করেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে।এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেন। এরপর ব্রুকলিন কলেজে ভর্তি হয়ে ফিল্ম প্রোডাকশনে উচ্চতর শিক্ষা নেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র উৎসবে ১০ হাজার ডলারের পুরস্কার অর্জন করে।

দর্শকেদের জন্য বলা,এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। নির্মাতা প্রথমে বিয়ে করেছিলেন অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনীকে। তার সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেন মিম রশিদকে। আর সেই সংসারেও বিচ্ছেদ হয়।

নিউজটি শেয়ার করুন

বিয়ে করছেন অমিতাভ রেজা, পাত্রী কে

৮:৪৫ পিএম | ১৫ নভেম্বর ২০২৫ | শনিবার