পুরান ঢাকায় অগ্নিকাণ্ড, ১ জনের মৃত্যু, ১৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৯:২৭ এএম | ০৭ এপ্রিল ২০২৫ | সোমবার
পুরান ঢাকায় অগ্নিকাণ্ড, ১ জনের মৃত্যু, ১৮ জন আহত

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের নিচতলার লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ১২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনটির বিভিন্ন তলা থেকে ১৮ জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় তলা থেকে আমিন উদ্দিন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি পাশের একটি ফার্নিচারের দোকানের ম্যানেজার ছিলেন।

ফার্নিচারের দোকানের মালিক আতিকুর রহমান জানান, আমিন উদ্দিন রাতে দোকানে ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুরান ঢাকায় অগ্নিকাণ্ড, ১ জনের মৃত্যু, ১৮ জন আহত

৯:২৭ এএম | ০৭ এপ্রিল ২০২৫ | সোমবার