ঢাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা-ভিপি আবিদুল, জিএস তানভীর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:০৫ পিএম | ২০ আগস্ট ২০২৫ | বুধবার
ঢাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা-ভিপি আবিদুল, জিএস তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাশে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। প্যানেলের বিশেষ দিক ছাত্রদল জানিয়েছে, গত ১৫ জুলাই আন্দোলন চলাকালীন ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছে না তারা।

প্যানেলে অন্যান্য পদে যারা রয়েছেন:
• মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আরিফুল ইসলাম
• বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: এহসানুল ইসলাম
• কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
• আন্তর্জাতিক সম্পাদক: মো. মেহেদী হাসান
• সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান
• ক্রীড়া সম্পাদক: চিম চিম্যা চাকমা
• ছাত্র পরিবহন সম্পাদক: মো. সাইফ উল্লাহ (সাইফ)
• সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
• ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
• স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আনোয়ার হোসাইন
• মানবাধিকার ও আইন সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

এছাড়াও, ১৩ জন সদস্যপদে নির্বাচন করবেন, যাদের মধ্যে মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান এবং আরও অনেকে রয়েছেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির আওয়ামী লীগের সহযোগী শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ঢাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা-ভিপি আবিদুল, জিএস তানভীর

২:০৫ পিএম | ২০ আগস্ট ২০২৫ | বুধবার