আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১১:৩১ এএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার (৩১ আগস্ট) তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকগুলোতে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিকেল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে সমসাময়িক পরিস্থিতি ঘিরে জরুরি বৈঠক করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর কোনো ষড়যন্ত্র বা শক্তিই এই নির্বাচন আটকে রাখতে পারবে না।

এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে শফিকুল আলম জানান, এ ঘটনার বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, এই ঘটনার পর প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে নুরুল হক নুরের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

১১:৩১ এএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার