রাজধানীতে ১২শ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮শ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১১:৪৫ পিএম | ০২ জানুয়ারি ২০২৬ | শুক্রবার
রাজধানীতে ১২শ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮শ

রাজধানীতে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত দামে সাড়ে ১২শ’ টাকার এলপিজি সিলিন্ডার খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৮শ’ থেকে ২ হাজার টাকায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

ঢাকার বিভিন্ন এলাকায় দোকান ঘুরে দেখা গেছে, গ্যাস পাওয়া গেলেও সংকটের অজুহাতে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, সরবরাহ কমে যাওয়ায় বাধ্য হয়েই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। অপরদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়েই গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তারা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, বাজারে দুর্বল তদারকি ও অনিয়মের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। দ্রুত মনিটরিং ও অভিযান জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ১২শ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮শ

১১:৪৫ পিএম | ০২ জানুয়ারি ২০২৬ | শুক্রবার