১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

- ৭:১২ পিএম | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | সোমবার
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ওই দিন সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি এ অধিবেশন আহ্বান করেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
প্রথম অধিবেশনে কী থাকছে? সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। প্রথম বৈঠকে
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ উত্থাপন
শোক প্রস্তাব গ্রহণ রাষ্ট্রপতির ভাষণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা
এসব কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ও নতুন সংসদ
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর প্রায় দেড় বছর পর চলতি মাসের ১২ তারিখ অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। কে করবেন সভাপতিত্ব?
প্রথা অনুযায়ী বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন।
দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন।
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তবে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।






















