কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:৫৯ পিএম | ১৫ মার্চ ২০২৬ | রবিবার
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুমিল্লা সেনানিবাসে অবস্থিত আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন।

একই সঙ্গে তিনি ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রোববার  সংক্ষিপ্ত সফরে কুমিল্লা সেনানিবাসে গিয়ে সেনাপ্রধান নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন হাসপাতাল দেশের চিকিৎসা খাতের উন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের পাঁচ একর জমির ওপর কলেজটির একাডেমিক কার্যক্রম শুরু হয়।

বর্তমানে নতুন স্থায়ী ক্যাম্পাসটি ৭ দশমিক ০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

বর্তমানে আর্মি মেডিকেল কলেজে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে চিকিৎসা পেশায় কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল,

৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়ার কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিশেষজ্ঞদের মতে, আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হলে কুমিল্লা অঞ্চলসহ দেশের চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ হবে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

৫:৫৯ পিএম | ১৫ মার্চ ২০২৬ | রবিবার