কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • ১১:৪৬ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | শুক্রবার
কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জলিল নামে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী খোকা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সকালে চা পান শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জলিলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটেছে। এর প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

১১:৪৬ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | শুক্রবার