করিমগঞ্জে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
  • ১২:৪৭ এএম | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
করিমগঞ্জে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বসতঘরে নতুন বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই গ্রামের সালাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নাসির নিজের বসতঘরের পুরোনো বৈদ্যুতিক ফ্যান খুলে নতুন একটি ফ্যান লাগাচ্ছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।

বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাসির উদ্দিনের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

করিমগঞ্জে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২:৪৭ এএম | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার