কানের দুল নিয়ে সংঘর্ষ, মারধরে গর্ভপাতের অভিযোগ; আহত ৪

মেহেদী হাসান হৃদয়, (ভোলা) প্রতিনিধি
- ২:৪৭ এএম | ২০ সেপ্টেম্বর ২০২৬ | রবিবার
ভোলার চরফ্যাশনে কানের সোনার দুল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার মাসের অন্তঃসত্ত্বা নারীসহ চারজন আহত হয়েছেন। মারধরের কারণে ওই নারীর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
গত রোববার নজরুলনগর ইউনিয়নের চর নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাছিমাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরীক্ষায় অসম্পূর্ণ গর্ভপাত শনাক্ত হওয়ার পর তার ডিঅ্যান্ডসি করা হয় বলে জানান চিকিৎসক।
অভিযোগ অস্বীকার না করে আবদুল মাঝি বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর রাতে মামলা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
Dhaka Press কানের দুল নিয়ে বিরোধ গর্ভপাতের অভিযোগ গর্ভবতী নারীকে মারধর চর নলুয়া চরফ্যাশন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা প্রেস দক্ষিণ আইচা থানা দুই পক্ষের সংঘর্ষ নজরুলনগর ইউনিয়ন ভোলা ভোলার খবর





















