কিশোরগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ৬:৩৯ পিএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
কিশোরগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি ভবনের নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজুল (৩৪) ও সাব্বির (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইসলামি মার্কেটের সামনে সামাদ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফাজুল সদর উপজেলার জিনারাইল গ্রামের বাসিন্দা এবং সাব্বির হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ওপরের দিকে লোহার রড টেনে নেওয়ার সময় সেটি একটি এসির বৈদ্যুতিক সংযোগে স্পর্শ করলে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

৬:৩৯ পিএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার