গণধর্ষণের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১:৫১ পিএম | ০৩ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার
গণধর্ষণের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আবাসিক ছিলেন। ঘটনার পটভূমি অনুযায়ী, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করায় ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। আলী হুসেন ফাহমিদার ছবি পোস্ট করে লিখেন, হাইকোর্টের বিরুদ্ধে আন্দোলন না করে আগে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। পরে তার ফেসবুক আইডিটি ডিএক্টিভেট করা হয়। সতীর্থদের বরাত দিয়ে জানা গেছে, ওই আইডিটি আলী হুসেন নিজেই চালাতেন।

অভিযোগ রয়েছে, আলী হুসেন নামের শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবিরের সদস্য। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও আলী হুসেনের শাস্তি দাবি করেছেন।

এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করার রায় দেয়, যা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি করে। পরে চেম্বার আদালত রায় স্থগিত করলে পরিস্থিতি শান্ত হয়। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গণধর্ষণের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার

১:৫১ পিএম | ০৩ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার