নুরের চিকিৎসার ও স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৪:৪৮ পিএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার
নুরের চিকিৎসার ও স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে তিনি ফোন করেন। এ সময় গতকাল রাতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফোন করে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দুপুর ১টায় তিনি ফোন করেন। এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

নুরের চিকিৎসার ও স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

৪:৪৮ পিএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার