মোসাদের দুই গুপ্তচরকে গ্রেফতারের কথা জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:৩০ পিএম | ১৫ জুন ২০২৫ | রবিবার
মোসাদের দুই গুপ্তচরকে গ্রেফতারের কথা জানাল ইরান

আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে ধরা পড়েছেন।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেফতার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, তাদের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্রব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে কাৎজ বলেন, ইরানের স্বৈরশাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরুত বানিয়ে ফেলেছেন এবং তেহরানের জনগণকে জিম্মি করে রেখেছেন।

এদিকে আজ রবিবার তৃতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে।

ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগারটি পরিচালনাকারী ইসরায়েলি প্রতিষ্ঠান ‘বাজান’ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের ভেতরে পাইপলাইন ও সঞ্চালন লাইনের কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষতি হয়েছে। তেল শোধনাগারটি এখনো চালু আছে। তবে কিছু ইউনিট ও স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।

এই খবর এমন একসময় এল, যখন ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে ৪০টি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই অঞ্চলেই হাইফা অবস্থিত। খবর আল জাজিরার।

নিউজটি শেয়ার করুন

মোসাদের দুই গুপ্তচরকে গ্রেফতারের কথা জানাল ইরান

৬:৩০ পিএম | ১৫ জুন ২০২৫ | রবিবার