যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:৪৪ পিএম | ০৫ নভেম্বর ২০২৫ | বুধবার
যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

আগামী জাতীয় নির্বাচনের আগে ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসা হচ্ছে না। যদিও ২৮ ও ২৯ নভেম্বর দুদিনের জন্য ঢাকায় আসার কথা ছিল তার।

আপাতত তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় সিদ্ধান্ত হয়, ইসলামি স্কলার জাকির নায়েক ঢাকায় আসতে পারেন জাতীয় নির্বাচনের পরে। তবে নির্বাচনের আগে নয়।

সভায় জানানো হয় , জাকির নায়েক বাংলাদেশে এলে অসংখ্য মানুষের সমাগম ঘটবে। যে কারণে প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। তবে সামনে নির্বাচন, এই মুহূর্তে এত সদস্য মোতায়েন সম্ভব নয়।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় অন্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী,

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমসহ

বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

৬:৪৪ পিএম | ০৫ নভেম্বর ২০২৫ | বুধবার