৬০ বছর বয়সে ফের প্রেমে পড়েছেন আমির খান

- ২:০১ এএম | ০৯ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
নিজের জন্মদিনে সেই সুখবর দিয়েছিলেন। একসময় ভেবেছিলেন, এ জীবনে আর প্রেম হবে না।
প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেছিলেন, একটা সময় পর গিয়ে আলাদা হয়ে যান। এরপর বিয়ে করে কিরণ রাওকে। আমির খানের সে বিয়েও
টেকেনি। কিরণের সঙ্গে তার বিচ্ছেদের ঘটনা চমকে দিয়েছিল সবাইকে। কিরণের সঙ্গে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন।
তার পরে প্রেম হওয়ার সম্ভাবনাও খুঁজে পাননি। গৌরীর সঙ্গে আমিরের পরিচয় ও সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমিরের ভাষায়, “ও আমার জীবনে অনেক
শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে। সত্যিই অসাধারণ মানুষ ও। আমি সৌভাগ্যবান, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল।”
শুধু গৌরী নয়, তার দুই প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকে নিয়েও অকপট বলেন আমির।
রিনা রাও সম্পর্কে আমির বলেন , আমরা স্বামী ও স্ত্রী হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম, তবে এর অর্থ এই নয় যে আমরা মানুষ হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম।
আমার হৃদয়ে তার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমি তার সঙ্গে বড় হয়েছি; তিনি একজন চমৎকার মানুষ। আমরা যখন
আলাদা হয়ে গেলাম, তখন আমরা মানুষ হিসেবে আলাদা হইনি। কিরণের ক্ষেত্রেও একই অবস্থা।
এবার অভিনেতা নিজেই সামনে আনেন নিজের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে।
দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন আমির-গৌরী।
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে অভিনেতা তার প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বললেন।
তবে অনেকেই হয়তো জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন ২১- বছর এর আমির।
তাদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়।
পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির।
জানলার ধারে ঠায় বসে থাকতেন রিনার একঝলক দেখা পাওয়ার জন্য।
১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে।
তাদের দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান।
পরবর্তীতে পরিচালক কিরণ রাও-কে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে সকলকে অবাক করে ডিভোর্সের কথা জানান তারা।






















