ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীদের ঝুঁকি কেন?

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:০১ পিএম | ১৬ অক্টোবর ২০২৫ | বৃহস্পতিবার
ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীদের ঝুঁকি কেন?

ঢাকার ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিন হাজারো পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন-অথচ পাশে দাঁড়িয়ে থাকে কোটি টাকার ফুটওভার ব্রিজ, যেগুলোর অনেকগুলোই এখন টোকাই, মাদকসেবী আর হকারদের দখলে।

কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়িগুলোও মাসের পর মাস অকেজো।

কোথাও ভাঙা ধাপ, কোথাও বন্ধ লিফট-ফলে নাগরিকরা ফুটওভার ব্রিজে উঠতে চান না।

নগর পরিকল্পনাবিদরা বলছেন- প্রকল্প হাতে নেওয়ার সময় প্রশাসনের আগ্রহ থাকলেও, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে দেখা যায় চরম উদাসীনতা।

ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছে, ফুটওভার ব্রিজ মেরামত ও নিরাপত্তা জোরদারে কাজ চলছে।

তবে বিশেষজ্ঞদের মতে, যতদিন পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত না করা হবে-ততদিন এই ফুটওভার ব্রিজগুলো জনসাধারণের কাছে শুধু প্রদর্শনী হিসেবেই থেকে যাবে।

কোটি টাকার প্রকল্প, অথচ নাগরিকদের জীবনে নেই এর সুফল-প্রশ্ন উঠছে, কবে ফিরবে ফুটওভার ব্রিজের প্রকৃত উদ্দেশ্য?ঢাকার ফুটওভার ব্রিজ- কার দখলে, কার কাজে?

নিউজটি শেয়ার করুন

ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীদের ঝুঁকি কেন?

৬:০১ পিএম | ১৬ অক্টোবর ২০২৫ | বৃহস্পতিবার