পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং নিয়ে জেলা কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি
  • ৮:০৩ পিএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং নিয়ে জেলা কর্মশালা

পিরোজপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প। সহযোগিতায় ছিল জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন মাতুব্বর। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা অংশ নেন।

বক্তারা মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিংয়ের প্রয়োজনীয়তা, ভূমির পরিকল্পিত ব্যবহার এবং প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং নিয়ে জেলা কর্মশালা

৮:০৩ পিএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার