ভেনেজুয়েলার সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • ১:৩২ পিএম | ০৬ সেপ্টেম্বর ২০২৫ | শনিবার
ভেনেজুয়েলার সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন ট্রাম্প

ভেনেজুয়েলার সামরিক বিমান মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হলে গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর এএফপি।

সম্প্রতি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন বাহিনী হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ওয়াশিংটন দাবি করেছে, ভেনেজুয়েলার সামরিক বিমান তাদের যুদ্ধজাহাজের কাছে উড়ে গিয়ে ‘মারাত্মক উসকানি’ দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি তারা আমাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে, তবে সেগুলোকে গুলি করে নামানো হবে।” তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোতে ১০টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নেয়। ট্রাম্প আরও অভিযোগ করেন, মাদুরো একটি মাদক চক্রকে মদদ দিচ্ছেন।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে ‘অভিযুক্ত মাদক পাচারকারী’ আখ্যা দেন। মার্কিন কর্মকর্তারা জানান, এ পদক্ষেপগুলো মূলত মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন, আক্রমণাত্মক কৌশলের অংশ।
এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেন, “আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে, তা কোনোভাবেই সামরিক সংঘাতে রূপ নেওয়া উচিত নয়। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী, তবে আমরা সম্মান দাবি করি।”

তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির জবাবে মাদুরো পাল্টা ঘোষণা দেন যে, তার দেশ জাতীয় ভূখণ্ড রক্ষায় ‘সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত’। তিনি ভেনেজুয়েলার প্রায় ৩ লাখ ৪০ হাজার নিয়মিত সেনা ও আট লাখের বেশি রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মাদক পাচারের অভিযোগও কঠোরভাবে অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন ট্রাম্প

১:৩২ পিএম | ০৬ সেপ্টেম্বর ২০২৫ | শনিবার