স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

Mohammad Jahid Hossain
  • ৪:১১ পিএম | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | শুক্রবার
স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। আমরা চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।” তিনি স্বাস্থ্যসেবায় অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি উল্লেখ করেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমান দায় রয়েছে। প্রতিহিংসার বাইরে গিয়ে আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো।

দেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজন অনুযায়ী মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথাও প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

৪:১১ পিএম | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | শুক্রবার