কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:২০ পিএম | ১৭ মে ২০২৫ | শনিবার
কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা সদরের দক্ষিণে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোড় কানন এলাকায় বৃহস্পতিবার (১৫ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। একপর্যায়ে তারা জোড় কানন এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১০টার দিকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

৬:২০ পিএম | ১৭ মে ২০২৫ | শনিবার