গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১:০৮ পিএম | ১০ ডিসেম্বর ২০২৫ | বুধবার
গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ

গৃহকর্মী নিয়োগের আগে তাঁর পরিচয় নিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পাশাপাশি গৃহকর্মীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছবি ও পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহের অনুরোধ করেছেন তিনি।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া গৃহকর্মীর দ্বারা অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়। সম্মানিত নগরবাসী একটু সচেতন হলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।
এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ

১:০৮ পিএম | ১০ ডিসেম্বর ২০২৫ | বুধবার