বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:৫৮ পিএম | ১৭ মে ২০২৫ | শনিবার
বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল-৫ আসনের সাবেক এমপিও ছিলেন। ঢাকার বাসা থেকে শুক্রবার (১৭ মে) ভোরে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরণ করেন। পরে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। গেল বছরের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার তাকে আসামি করা হয়েছে।

জেবুন্নেছা পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। তবে ঢাকা থেকে আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

৫:৫৮ পিএম | ১৭ মে ২০২৫ | শনিবার