বিশ্ব বাঁশ দিবস আজ

- ৬:৪৯ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
আজ ১৮ সেপ্টেম্বর,বিশ্ব বাঁশ দিবস।
শুনতে সাধারণ লাগলেও, বাঁশের গুরুত্ব কিন্তু কোনোভাবেই সাধারণ নয়।
আমাদের দৈনন্দিন জীবনে, ঘরের চালা থেকে শুরু করে ডালি, চালুনি, মাছ ধরার চাঁই,সবখানেই বাঁশ।
অথচ আমরা অনেক সময় বুঝেই উঠি না, এই ‘বাঁশ’ আমাদের কতটা প্রয়োজনীয়!শুধু গ্রামে নয়, শহরেও বাঁশ এখন আধুনিক রূপে হাজির,ফার্নিচার, ডেকোর, এমনকি বাঁশ দিয়ে তৈরি টুথব্রাশ ও কাটলারিও জনপ্রিয় হয়ে বাংলাদেশে বাঁশের বাজারের মূল্য ৫০০ কোটি টাকারও বেশি।
শুধু রাঙামাটিতেই বছরে বিক্রি হয় ৭০ কোটি টাকার বাঁশ!
রাজশাহীতে ২৫০ কোটি, মানিকগঞ্জে বছরে ৩ কোটি,এসব সংখ্যাই বলে দেয়, বাঁশ কেবল সংস্কৃতি নয়, অর্থনীতিরও শক্ত ভিত্তি।
মানিকগঞ্জ, গাজীপুর,এমন অনেক জায়গা থেকে বাঁশ ও বেতজাত পণ্য রপ্তানি হচ্ছে ২৫টিরও বেশি দেশে |
২০২২-২৩ অর্থবছরে হস্তশিল্প খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ডলার!পরিবেশবান্ধব, টেকসই, আর নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময়—বাঁশ আমাদের শুধু অতীত নয়, ভবিষ্যতেরও অংশ।
বিশ্ব বাঁশ দিবস ২০২৫ – উদযাপন হোক অর্থনীতির আলোয়।






















