অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা রয়েছে-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১১:৫০ এএম | ১০ আগস্ট ২০২৫ | রবিবার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা রয়েছে-মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সততা ও নৈতিকতার ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে আটজন অ্যাডভাইজার নাকি দুর্নীতির সঙ্গে জড়িত—এ ধরনের একটি প্রতিবেদন বেরিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এটি আমাদের কথা নয়। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি। তাঁদের প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশেষ করে তাঁদের সততা ও নৈতিকতার ওপর।” বিএনপির মহাসচিব জানান, কিছু সংবাদমাধ্যমে সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তারের বরাত দিয়ে উপদেষ্টাদের নিয়ে যেসব মন্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলোর দায় সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত, দলের নয়। ফখরুল বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় একান্তই ওনার নিজের, বিএনপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সাত্তার অভিযোগ করেন যে অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা রয়েছে-মির্জা ফখরুল

১১:৫০ এএম | ১০ আগস্ট ২০২৫ | রবিবার