সংঘর্ষে আহত নুরুল হক নুর আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১১:২৪ এএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার
সংঘর্ষে আহত নুরুল হক নুর আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে স্থানান্তর করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের ওসিসির দায়িত্বে থাকা এক চিকিৎসক জানান, নুরুল হক নুরকে প্রথমে ওসিসির ১ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। তার নাক ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থার কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক আরও জানান, নুরের শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট কিছু বলার আগে অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে।

এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে আনা হয়। রাত সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে দেখতে হাসপাতালে আসেন। কিছুক্ষণ পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও হাসপাতালে উপস্থিত হন। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন এবং তাদের উপস্থিতিতে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন।

বর্তমানে নুরুল হক নুর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংঘর্ষে আহত নুরুল হক নুর আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

১১:২৪ এএম | ৩০ আগস্ট ২০২৫ | শনিবার