ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা ঢাবি ছাত্রীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১২:২৯ পিএম | ০২ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা ঢাবি ছাত্রীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি

ডাকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা ছাত্রী বি এম ফাহমিদা আলমকে প্রকাশ্যে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পরপরই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে একটি পোস্ট দেন। সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী ওই পোস্টে লেখেন, “হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”

এই হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক প্রতিবাদী স্ট্যাটাসে তাঁরা নিন্দা জানিয়েছেন।

হুমকির শিকার ফাহমিদা আলম বামপন্থী তিনটি ছাত্র সংগঠন—সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)—সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ভিপি প্রার্থী আব্দুল কাদের নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না।”

এ ঘটনায় জিএস প্রার্থী এস এম ফরহাদ ফেসবুকে স্পষ্ট করেছেন যে অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত নয়। তিনি দাবি করেন, শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ফরহাদ আরও জানিয়েছেন, রাজনৈতিক বা আদর্শিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটিকে ব্যক্তিগত আক্রমণ কিংবা ধর্ষণের হুমকিতে রূপ দেওয়া জঘন্য অপরাধ।

পরে রাতেই ফরহাদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করে আলী হোসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা কখনোই এমন প্রার্থীকে সমর্থন করবেন না, যারা নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে। ঘটনাটি ঘিরে ঢাবি ক্যাম্পাসে ব্যাপক আলোচনা চলছে, আর শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা ঢাবি ছাত্রীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি

১২:২৯ পিএম | ০২ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার