শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান-আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:৪০ পিএম | ০৩ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান-আহমেদ আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আর তিনিও বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন তিনি ফিরবেন, সেদিন সারাদেশের ১৮ কোটি মানুষ টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও এবং সব ধরনের গণমাধ্যমের মাধ্যমে তাকে স্বাগত জানাবে বলে তিনি বিশ্বাস করেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ও দেশের সমৃদ্ধির জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। নির্বাচনকে তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের সবচেয়ে বড় স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তার মতে, নির্বাচনের কোনো বিকল্প নেই, বিকল্প শুধুই নির্বাচন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচন চায় না বা যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের হাত রয়েছে এ অবস্থার পেছনে। তবে সব রাজনৈতিক দল যদি নির্বাচনের দিকে মনোনিবেশ করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে তিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান-আহমেদ আযম খান

৬:৪০ পিএম | ০৩ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার