পটুয়াখালী যুবকের দা–এর কোপে শিশু নিহত, আহত ৬

- ১:৩৮ এএম | ১১ অক্টোবর ২০২৫ | শনিবার
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামে এক যুবকের দা–এর কোপে এক শিশু নিহত এবং নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ওই গ্রামের মৃধা বাড়িতে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সবুজ মৃধা (৩০) নামের এক যুবক হঠাৎ করে দা হাতে নিয়ে নিজ বাড়ি ও আশপাশের বাড়িতে হামলা চালায়। এ সময় সে শিশু সাফায়েত হোসেন (৮)–সহ কয়েকজনকে কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু সাফায়েতকে মৃত ঘোষণা করা হয়।ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে সবুজকে আটক করার চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে গিয়ে একটি গাছের মগডালে উঠে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামিয়ে আটক করা হয়।স্থানীয়দের দাবি, সবুজ মাদকাসক্ত ছিল এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিল। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।





















