প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ৫:১০ পিএম | ২১ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।
ট্যাগস :
bangladesh politics BNP Delegation BNP Meeting Dhaka Press Interim Government Political Discussion Political News অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সংবাদ বাংলাদেশ রাজনীতি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা






















