প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১১:৩৯ পিএম | ২৫ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করলেন তারেক রহমান

দেশে পৌঁছানোর পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি–২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর উপস্থিত দলের শীর্ষ নেতা ও কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।

ভিআইপি লাউঞ্জের একটি কক্ষে অপেক্ষারত তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

এরপরই ভিআইপি লাউঞ্জ থেকেই মোবাইল ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দেশে ফেরাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করলেন তারেক রহমান

১১:৩৯ পিএম | ২৫ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার