ভাইরাল ভিডিওতেই মিলল ইঙ্গিত, বিয়ের পথে বিজয়–রাশমিকা ?

- ৪:৩৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বৃহস্পতিবার
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের বহুল আলোচিত তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের জোর গুঞ্জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও ও কথিত আমন্ত্রণপত্র ঘিরে ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে বিজয়ের বিলাসবহুল বাড়িতে জমকালো আলোকসজ্জা করা হয়েছে।
বাড়ির ভেতরে কর্মীদের ব্যস্ততা, সাজসজ্জা ও প্রস্তুতির নানা দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক শেয়ার হচ্ছে।
অনেকেই ধারণা করছেন, আসন্ন বিয়েকে ঘিরেই চলছে এই আয়োজন।
২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে?
গুঞ্জন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই জুটি।
কথিত বিয়ের কার্ডে উল্লেখ রয়েছে—৪ মার্চ সন্ধ্যা ৭টা থেকে হায়দরাবাদের বানজারা হিলসে অবস্থিত তাজ কৃষ্ণা হোটেলে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা।
তবে ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট দুই তারকা বা তাঁদের টিমের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিমানবন্দরে একসঙ্গে উপস্থিতি
কয়েক দিন আগে মুম্বাই বিমানবন্দরে একই সময়ে বিজয় ও রাশমিকাকে দেখা যায়।
যদিও তাঁরা একসঙ্গে প্রবেশ করেননি, তবু একই স্থানে তাঁদের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, ‘অর্জুন রেড্ডি’ ও ‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটি ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন।
ভারতীয় গণমাধ্যমের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, বিয়ের আয়োজনটি হবে খুব সীমিত পরিসরে।
অতিথি তালিকাও থাকবে সংক্ষিপ্ত, এমনকি অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের অনুমতিও নাও থাকতে পারে।
এখন ভক্তদের অপেক্ষা—গুঞ্জন সত্যি করে কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তারকা জুটির পক্ষ থেকে।






















