গাজীপুরে গোপনে ঘোড়া জবাই চক্রের সন্ধান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৮:১৬ পিএম | ১৭ মার্চ ২০২৬ | মঙ্গলবার
গাজীপুরে গোপনে ঘোড়া জবাই চক্রের সন্ধান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পরিচালিত এক অভিযানে খলিশাজানি এলাকার একটি নির্জন বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে ট্রাকভর্তি ৯টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে গাজীপুর, শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে আসছিল। পরে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেল ও বাজারে সরবরাহ করা হতো। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন।

এর আগেও একই এলাকার বনাঞ্চলে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অবশিষ্টাংশ পাওয়া যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর থেকেই নজরদারি বাড়ানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানের মাধ্যমে একটি বড় চক্রের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ঘোড়াগুলোকে নিরাপদে রাখা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে গোপনে ঘোড়া জবাই চক্রের সন্ধান

৮:১৬ পিএম | ১৭ মার্চ ২০২৬ | মঙ্গলবার