চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:০৯ পিএম | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | শনিবার
চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী

সারাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের জন্য চলতি ফেব্রুয়ারি মাস থেকেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার—এমন ঘোষণা দিয়েছেন জহির উদ্দিন স্বপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, কেবল আন্দোলনের মাধ্যমে নয়—রাষ্ট্র গঠনে সুপরিকল্পিত উদ্যোগও প্রয়োজন। সে লক্ষ্যেই ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দেওয়া হয়েছিল। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রশাসনের নিরপেক্ষতা ও স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রশাসন ও জনগণের সম্পর্ক স্বচ্ছ না হলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অতীতে প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহারের অভিযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। যারা ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছেন, তাদের চিহ্নিত করা হবে; আর যারা অনিচ্ছায় জড়িয়েছেন, তাদের প্রতি সম্মান দেখানো হবে।

সরকারের এই ফ্যামিলি কার্ড কর্মসূচি সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী

৫:০৯ পিএম | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | শনিবার