চাঁপাইনবাবগঞ্জে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৭:১০ পিএম | ০৮ জুলাই ২০২৫ | মঙ্গলবার
চাঁপাইনবাবগঞ্জে আটক বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে জনতার হাতে আটক বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে ভারতে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

পরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১১টার দিকে। বিজিবি জানায়, পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়।

ছাগলকে ধাওয়া করতে এসে সদর উপজেলার জোহরপুর সীমান্তের সাত রশিয়া গ্রামে জনতার হাতে আটক হন ভারতের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি (৪৩)। এ সময় তার সঙ্গে থাকা অন্যজন পালিয়ে ভারতে চলে যান।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মদ্যপ অবস্থায় দুইজন বিএসএফ সদস্য জহুরপুর বিওপির সীমানায় একটি ছাগলকে ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় স্থানীয় জনতা তাদের একজনকে আটক করে রাখে।

তিনি আরও বলেন, গণেশ মূর্তিকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

৭:১০ পিএম | ০৮ জুলাই ২০২৫ | মঙ্গলবার