চোখের জরুরি চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:০৫ পিএম | ১৩ মে ২০২৫ | মঙ্গলবার
চোখের জরুরি চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গেছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।

গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, সোমবার মির্জা ফখরুলের চোখে হঠাৎ সমস্যা দেখা দিলে তাঁকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তাঁর চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের বিখ্যাত রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়।

মির্জা ফখরুলের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, বিএনপি মহাসচিব ও তাঁর পরিবার দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।চোখের চিকিৎসা

নিউজটি শেয়ার করুন

চোখের জরুরি চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

২:০৫ পিএম | ১৩ মে ২০২৫ | মঙ্গলবার