তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১০:২৩ পিএম | ১১ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন

নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহুর্তে তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কবে তিনি দেশের মাটিতে পা রাখবেন তা খোলাসা করা হয়নি।
বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ ডিসেম্বর থেকে এই কর্মশালায় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু বাংলাদেশের সব নেতারা উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই, আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন অর্থাৎ যেদিন দেশের পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।
মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগুতে চাই, প্রগতির দিকে এগুতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করতে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন

১০:২৩ পিএম | ১১ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার