ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই-নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১২:৫১ পিএম | ২৫ আগস্ট ২০২৫ | সোমবার
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই-নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে তাঁদের দল গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চায়। এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে তাঁর কাছে মনে হয় না।

গতকাল রবিবার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত “২০২৪-এর গণ-অভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের তারিখ নিয়ে এনসিপি কখনো পক্ষ-বিপক্ষ নেয়নি। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা সবসময়ই বলেছি—সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচন পেছানো বা আসন সমঝোতার মতো কথাগুলো কেবলই গালগল্প। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব ছাড়া আর কিছু নয়।” তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কার। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে যেন বলা যায়, পরিবর্তন এনসিপিই এনেছে বা জুলাই সনদের মাধ্যমেই এসেছে—এটাই তাঁদের লক্ষ্য। ফলে সংস্কারই তাঁদের প্রধান এজেন্ডা, আর সংস্কারের পরেই তাঁরা নির্বাচন নিয়ে ভাববেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক, আর অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই-নাহিদ ইসলাম

১২:৫১ পিএম | ২৫ আগস্ট ২০২৫ | সোমবার