পেটের দায়ে মাস্ক বিক্রি করছে ৪ বছরের শিশু হাবিবা

- ১:৪৫ এএম | ০৯ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
রাজধানীর পল্টন মোড়ে প্রতিদিন সকাল থেকে দেখা যায় ৪ বছরের এক শিশু, নাম তার হাবিবা। স্কুলে যাওয়ার বয়সে বইখাতা নয়, তার হাতে এখন মাস্কের প্যাকেট। পেটের দায়ে তাকে নামতে হয়েছে রাস্তায়।
হাবিবার থাকেন রাজধানীর কদমতলী এলাকায়। তার বাবা নাসিম মিয়া কোনো স্থায়ী কাজে যুক্ত নন। অভাব-অনটনের সংসারে হাবিবাও এখন পরিবারের অন্যতম ভরসা। মা শাহনাজ বেগম অসুস্থ থাকেন মাঝেমধ্যে, ঘরের কাজ সামলান আর মেয়ের দিকে তাকিয়ে আকাশ পানে চেয়ে থাকেন।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন মোড়ে মাস্ক বিক্রি করে হাবিবা। পথচারীদের সামনে সে ছোট্ট কণ্ঠে বলে, “ভাইয়া, মাস্ক নেন।” কিন্তু বেশিরভাগ মানুষ ব্যস্ততার ভিড়ে তাকে এড়িয়ে যায়।
স্থানীয়দের মতে, এ ধরনের শিশু শ্রম সমাজের জন্য অশনিসংকেত। মানবাধিকার কর্মীরা বলছেন, একটি শিশুর জায়গা রাস্তায় নয়—স্কুলে, নিরাপদ পরিবেশে।
শিশু হাবিবার চোখে আজও লুকিয়ে আছে স্কুলব্যাগ কাঁধে তোলার স্বপ্ন। প্রশ্ন থেকেই যায়—এই সমাজ কি তার সেই হারিয়ে যাওয়া শিশুকাল ফিরিয়ে দিতে পারবে






















